স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের করা বিভিন্ন সৃজনশীল কাজ ও ভালো ফলাফলের স্বীকৃতি এবং সম্মাননা দেয়া হয়। ফলাফল, দক্ষতা, ক্লাস পারফরম্যান্স, সহশিক্ষা কার্যক্রম এবং সৃজনশীলতার ভিত্তিতে মোট ১৭টি ক্যাটাগরিতে ৭১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। 

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন ‘আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতার উপর জোর দিতে চাই। এমন একটি সংগঠিত আয়োজন দেখে আমি আনন্দিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবের। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন ‘ভবিষ্যতেও যেন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন তিনি। 

এদিকে, এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও উচ্ছ্বাস দেখা যায়। এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলেন মনে করেন শিক্ষকরাও। অনুষ্ঠানটিতে আরোও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকারা।