খুলনা বিভাগে করোনায় আরো ১৯ জনের মৃত্যু
খুলনা বিভাগে করোনায় আরো ১৯ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৫৭১ জন।শনিবার (৩১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার খুলনা বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ পাঁচজন করে মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় চারজন, যশোর ও ঝিনাইদহে তিনজন করে, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছে।