ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় ফিরলেন জোয়াও ক্যানসেলো
ছবি: সংগৃহীত
ফ্রি ট্রান্সফারে আবারও বার্সেলোনায় যোগ দিয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো। স্প্যানিশ লা-লিগার চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।
সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে পারস্পরিক সম্মতিক্রমে চুক্তি বাতিল করার পর ৩২ বছর বয়সী এই ফুলব্যাক ফ্রি এজেন্ট হিসেবে বার্সায় ফিরলেন।
কোচ হ্যান্সি ফ্লিক ক্যানসেলোর ওপর আস্থা রাখায় তাকে স্থায়ীভাবে দলে নেওয়া হয়েছে বলে ক্লাবের তরফ থেকে জানানো হয়। বেনফিকার অ্যাকাডেমি থেকে উঠে আসা ক্যানসেলো ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটি, বায়োর্ন মিউনিখ, জুভেন্টাস, ইন্টার মিলান ও ভ্যালেন্সিয়ার মতো শীর্ষস্থানীয় ক্লাবে খেলেছেন।
বার্সেলোনা তাদের রক্ষণভাগকে শক্তিশালী করার পাশাপাশি এই মৌসুমে রদ্রি, অ্যান্থনি গর্ডন এবং করিম আদেইমিকে দলে ভিড়িয়েছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার জার্সিতে আগে মোট ৬৫টি ম্যাচ খেলেছিলেন জোয়াও ক্যানসালো। দলের হয়ে তার গোল সংখ্যা ছয়টি। আর অ্যাসিস্ট রয়েছে মোট নয়টি।