বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। নিহত হুসাইন পৌরসভার চুকাইপাড়া মহল্লার আব্দুল গণির ছেলে। শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বৃহস্পতিবার দুপুরে চুকাইপাড়া এ ঘটনা ঘটে।

পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে।  

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে চলে যায় শিশু হুসাইন। একসময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়।  

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, পুকুরের পানি থেকে মৃত শিশু উদ্ধারের ঘটনা শুনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।