বরিশাল বার্তা সম্পাদক ফোরামের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বরিশাল বার্তা সম্পাদক ফোরামের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সংগৃহীত ছবি

বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন ‘বার্তা সম্পাদক ফোরাম’-এর ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলুকে সভাপতি এবং দৈনিক মতবাদের বার্তা সম্পাদক খান রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংগঠনের বিশেষ সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়া শাহীন নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে দৈনিক বাংলাদেশ বাণীর ফাহিম ফিরোজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জিয়া শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম এম আমজাদ হোসাইন ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন। সদ্য বিদায়ী আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য বেলায়েত বাবলুর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সচিব খান রুবেল।

সভায় বক্তারা বলেন, সংবাদ যাচাই-বাছাই, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে বার্তা সম্পাদকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন আমিনুল শাহিন, কে এম নয়ন ও আসাদুজ্জামান মুরাদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ বাবু ও প্রিন্স তালুকদার।

সহসাংগঠনিক সম্পাদক আহমেদ বায়েজিদ, কোষাধ্যক্ষ লিটন বায়েজিদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন গাজী, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক এম আর শুভ এবং সহদপ্তর সম্পাদক হয়েছেন মুরাদ হোসাইন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জিয়া শাহীন, পথিক মোস্তফা, জসিম জিয়া, জে. খান স্বপন, হুমায়ুন কবির রোকন, মশিউর মন্টু, রিপন হাওলাদার ও এইচ আর হিরা।