ভালুকায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

ভালুকায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মুজিবুর রহমান মজু, অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন পাঠানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

আয়োজকেরা জানান, মেলা শুক্রবার থেকে রোববার (২৩ আগস্ট) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। শেষ দিন রবিবার বিকেল ৩টায় আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।