নাটোরে বাসচাপায় দুইজন নিহত
ফাইল ছবি
নাটোরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় মো. আবু সাঈদ মিয়া (৪৫) ও মো. সাব্বির হোসেন (২৬) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে শহরের বাইপাস সড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালক আবু সাঈদ মিয়া সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের মো. হাসান আলী মিয়ার ছেলে ও ভ্যানযাত্রী সাব্বির হোসেন একই উপজেলার জয়নগর পূর্বপাড়া এলাকার জমসেদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শেখ মো. জাকির হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে নিহতরা শহর থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক আছেন।