তল্লাশি ও উদ্ধারকাজে নেপালে ২০০০ সেনা মোতায়েন
সংগৃহীত ছবি
বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালাতে ২ হাজার সেনা সদস্য মোতায়েন করেছে নেপাল। নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় গতকাল বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এই তুষারধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে।হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো ৪০৩ জন।
নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকের বেশিরভাগই ভারতীয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজরাম বাসনেট বিবিসিকে জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুওয়াকোট জেলায় সেনাদের মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় আটকে পড়া ৯৭ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তাদের মধ্যে তিনজন ত্রিশুলি-এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলে আটকে পড়েছিলেন। এদিকে উদ্ধার ও তল্লাশি কাজে নেপাল পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরাও কাজ করছেন।
এদিকে তিব্বতের গিয়িরং কাউন্টিতে কাদাধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে বলে আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।