নারায়ণগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে আশরাফি আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা এলাকায় এই ঘটনা ঘটে।
আশরাফি আক্তার একই এলাকার আফজাল হোসেনের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, এদিন তাদের বাড়িতে অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে আসা স্বজনদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আশরাফি। সবাই একসঙ্গে গোসল করলেও একপর্যায়ে আশরাফিকে আর দেখা যায়নি। কখন সে পানিতে ডুবে যায়, তা কেউ টের পাননি। পরে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের চিকিৎসক সুমন দাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।