ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) উপজেলার কাথারিয়া ইউনিয়নের পূর্ব কাথারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান (১৮) ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত জুলাইয়ের বন্যায় আবদুর রহমানের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সোমবার ঘরের মেরামত করছিলেন তিনি। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কাথরিয়া ইউনিয়নের ইউপি সদস্য রফিক আহমেদ জানান, রহমান তার পরিবারের একমাত্র সন্তান ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।