বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দোকান কর্মচারীর

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দোকান কর্মচারীর

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফজু রহমান (৫০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজু রহমান ইটনা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফজু রহমান স্থানীয় একটি ওমমএস ডিলারের দোকানে কাজ করেন। সোমবার সকালে তিনি দোকান খোলার জন্য সাটার তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, দোকান খোলার সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। সাটারটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিলো বলে ধারণা করা হচ্ছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।