শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুখবর দিল মাউশি

শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুখবর দিল মাউশি

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পারিক বদলি নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলমান বদলি কার্যক্রম শেষে মিউচুয়াল ট্রান্সফার শুরু করা হবে বলে জানিয়েছে মাউশি।

বুধবার (০২ সেপ্টেম্বর) মাউশির একটি সূত্র জানিয়েছ, শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর যারা বদলি হতে ইচ্ছুক তাদের কাছ থেকে আবেদনগ্রহণ করা হবে। আবেদনের প্রেক্ষিতে শিক্ষকরা মিউচুয়াল ট্রান্সফার হতে পারবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘চলমান বদলি কার্যক্রম শেষে দ্রুত মিউচুয়াল ট্রান্সফার শুরু হবে। শিক্ষকদের হাতে লিখে বদলির জন্য আবেদন করতে হবে। আবেদন আঞ্চলিক কার্যালয় নাকি মাউশিতে দিতে সে বিষয়টি পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’