ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ফাইল ছবি-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুর হয়েছে ।শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে চলবে বেলা ১২ টা পর্যন্ত।
এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন লড়ছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে৷ সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷ মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা৷
ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ১৩৭ জন পরীক্ষা দেবেন ৷ এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৫৫৯ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) কেন্দ্রে ৯৯৫ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬০৬ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট) কেন্দ্রে ৪২৬ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) কেন্দ্রে এক হাজার ৩৬২ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দেবেন ৷