বিশ্বকাপে বাংলাদেশ: হার দিয়ে শুরু, হার দিয়ে শেষ
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশনে হোঁচট খেয়েছে টাইগাররা। মাত্র ছয় রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনাল স্বপ্ন শেষ বাংলাদেশের। এর আগের চার ম্যাচ শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় বাংলাদেশ।
সর্বশেষ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ। আট উইকেটে হেরে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
টসে জিতে অ্যারন ফিঞ্চ ফিল্ডিং নেন। ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়া শুরু হয় টাইগারদের। তৃতীয় বলে শূন্য রানে আউট হন লিটন। এরপরই ফিরেন সৌম্য সরকার। তাপর মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের দেখানো পথে নাঈম-আফিফসহ বাকিরাও ফিরে যান। ফলে দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতো আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও ২০ ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ টিম। ১৫ ওভার খেলা শেষে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করে মাত্র ৭৩ রান।
সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বিপক্ষে সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। জিততে অস্ট্রেলিয়ার ৭৪ রান করতে বেগ পেতে হয়নি।
৬ ওভার ২ বল খেলে ২ উইকেট হারিয়ে ৭৮ রান। ফলে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।
অ্যারন ফিঞ্চকে ফেরান তাসকিন আহমেদ। অ্যারন ফিঞ্চ ২০ বলে ৪০ রান করেন। আর ডেভিড ওয়ার্নার ১৪ বলে ১৮ রানে শরিফুল ইসলামের বলে বোল্ড হন।