নেত্রকোণায় নকল বিড়ি বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণায় নকল বিড়ি বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণায় নকল বিড়ি বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় ও মজুদের অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১০ নভেম্বর)  দুপুর ১ টার ‍দিকে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা সাদিয়া উম্মুল বানিনে এবং ট্রেজারী শাখায় দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা রিফাত আরার সমন্বয়ে এ অভিযানটি পরিচালিত হয় । 

জানা যায়, স্থানীয় ভাবে উৎপাদিত কাজল বিড়ি নেত্রকোনা জেলায় পূর্বধলা উপজেলার হিরনপুর বাজার সহ পূর্বধলার বিভিন্ন বাজারে ব্যাপক প্রভাব বিস্তার করছে। এই অপপ্রয়াস বন্ধের উদ্দেশ্যে দুপুর ১ টার ‍দিকে পূর্বধলা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে বিভিন্ন দোকানে থাকা নকল ব্যান্ডরোল যুক্ত ৪২ হাজার শলাকা কাজল বিড়ি জব্দ করা হয়।

পরবর্তীতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় ও মজুদের দায়ে ৫ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নগদ ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এ বিষয়ে আরো কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।