পাবনার তিন উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা ২০, বিদ্রোহী ৭টিতে চেয়ারম্যান নির্বাচিত

পাবনার তিন উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা ২০, বিদ্রোহী ৭টিতে চেয়ারম্যান নির্বাচিত

পাবনার তিন উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা ২০, বিদ্রোহী ৭টিতে চেয়ারম্যান নির্বাচিত

রোববার তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাবনার তিন উপজেলায় সুষ্ঠু,সুন্দর ও  মনোরম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে শ্বশুর-জামাই রয়েছেন। নির্বাচনে পাবনার তিন উপজেলা চাটমোহর, সাঁথিয়া ও  ঈশ্বরদী উপজেলার ২৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০টিতে আওয়ামীলীগ বিজয়ী হয়েছেন। বাকী ৭টিতে আওয়ামীলীগের ৭ প্রার্থী বিজয়ী হয়েছেন।

চাটমোহর: এ উপজেলার ১১টি ইউনিয়নের মধে নৌকার বিজয় হয়েছে ৭টি ইউনিয়নে। বাকিগুলো দখলে নিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহীরা। তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

বিজয়ীরা হলেন- এরা হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নে রাশেদুল ইসলাম বকুল ( নৌকা প্রার্থী),  হরিপুর ইউনিয়নে মোঃ মকবুল হোসেন (  নৌকা প্রার্থী ), হান্ডিয়াল ইউনিয়নে রবিউল করিম মাস্টার ( নৌকা প্রার্থী ),  ,নিমাইচড়া ইউনিয়নে নুরজাহান বেগম মুক্তি  (নৌকা প্রতীক), গুনাইগাছা ইউনিয়নে রজব আলী বাবলু (বিদ্রোহী প্রার্থী),বিলচন ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন ( নৌকা প্রার্থী),  মথুরাপুর ইউনিয়নে শাহ আলম ( নৌকা পার্থী), ছাইকোলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন নুরুজ্জামান নুরু ( নৌকা প্রার্থী), পাশর্^ডাঙ্গা ইউনিয়নে আজাহার আলী (নৌকা প্রার্থী), ডিবিগ্রাম ইউনিয়নে শামীম হোসেন (স্বতন্ত্র প্রার্থী) এবং ফৈলজানা ইউনিয়নে হাফিজুর রহমান হাফিজ (বিদ্রোহী প্রার্থী) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাঁথিয়া: সাঁথিয়া উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন ।

নির্বাচিত চেয়াম্যানগণ হচ্ছেন- আর.আতাইকুলায় মিরাজুল ইসলাম (নৌকা প্রতীক),  নন্দনপুরে রবিউল ইসলাম লিটন (নৌকা প্রতীক),  ভুলবাড়িয়ায় এনামূল কবির মাসুদ( স্বতন্ত্র পার্থী), ধোপদহে সাইদুজ্জামান বাবুল (নৌকা), নাগডেমড়ায় হাফিজুর রহমান (স্বতন্ত্র প্রার্থী), গৌরিগ্রামে আবদুল ওহাব মাষ্টার (নৌকা, ক্ষেতুপাড়ায় মুনসুর আলম পিনচু( নৌকা প্রতীক), কাশিনাথপুরে মীর মুঞ্জুর এলাহী (নৌকা) এবং ধুলাউড়ি ইউপি’র জরিফ আহম্মেদ আওয়ামীলীগ মনোনীত( নৌকা প্রতীক)

ঈশ্বরদী: ঈশ্বরদী উপজেলার সাত ইউপিতে নৌকা ৬, স্বতন্ত্র ১ জন চেয়ারম্যন পদে নির্বাচিত হয়েছেন।

উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আগেই আওয়ামী লীগের তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এরা হলেন- পাকশী ইউপিতে সাইফুজ্জামান পিন্টু, মুলাডুলি ইউপিতে আবদুল খালেক মালিথা এবং দাশুড়িয়া ইউপিতে নুরুল ইসলাম বকুল সরদার।

রোববার নির্বাচনে বিজয়ীরা হলেন- সাঁড়া ইউনিয়নে  ( নৌকা)  ইমদাদুল হক রানা সরদার, সাহাপুর ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আকাল উদ্দিন সরদারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন (মোটর সাইকেল) প্রতীকের প্রার্থী এমলাক হোসেন বাবু।

লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে আনিস উর রহমান শরীফ ( নৌকা), ছলিমপুরে আবদুল মজিদ বাবলু মালিথা ( নৌকা)।পাবনা জেলা নির্বাচন অফিসের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নিকট থেকে এ নির্বাচনী ফলাফল নেয়া হয়েছে। তবে তিনি বলেন,‘এটা সম্পূর্ণ বেসরকারী ফলাফল।