মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৬ হাজার ৪৮৩ পিস ইয়াবা, ২১৯ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ১ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।