নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পান্টি ইউনিয়নের পরাজিত নৌকার প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেন। মঙ্গলবার পান্টি ইউনিয়নের চৌরঙ্গী বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন, নৌকার মনোনয়ন প্রত্যাশী পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুমন নৌকার মনোনয়ন না পেয়ে ক্ষিপ্ত হয়ে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তার বিরুদ্ধে সরাসরি নির্বাচন করে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজের মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে জয়ী হতে সহায়তা করেন। মুলতঃ দলের আভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি পরাজিত হয়েছেন। যেকারণে তিনি সুমনের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলন করেন।