স্বাস্থ্য
ময়মনসিংহ মেডিকেলে আরও ২ জনের মৃত্যু
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৮৮ রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ৫৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।