রুশ হামলায় ইউক্রেনে ৩৫২ বেসামরিক নাগরিক নিহত
রুশ হামলায় ইউক্রেনে ৩৫২ বেসামরিক নাগরিক নিহত
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর রোববার পর্যন্ত দেশটির ৩৫২ বেসামিরক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ শিশুও রয়েছে।রোববার ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে আরো জানানো হয়, রুশ হামলায় ১১৬ শিশুসহ মোট এক হাজার ছয় শ’ ৮৪ জন আহত হয়েছেন।তবে এপর্যন্ত ইউক্রেনের মোট কত সৈন্য নিহত হয়েছে তা জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র : আলজাজিরা