ভারতের মেঘালয়ের পানিতে আকস্মিক বন্যা: সীমান্তবর্তী উপজেলাগুলোর ফসল নিয়ে শঙ্কা

ভারতের মেঘালয়ের পানিতে আকস্মিক বন্যা: সীমান্তবর্তী উপজেলাগুলোর ফসল নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

সিলেটে তেমন বৃষ্টিপাত না হলেও জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর বোরো ফসল এখন হুমকিতে। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে নামছে ভারতের মেঘালয়ের পানি। ফলে  আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নিচু জমির বোরো ফসল।

সোমবার মেঘালয়ের পানির ঢল নামছিল সীমান্তবর্তী উপজেলাগুলোতে। তলিয়ে যেতে শুরু করে বিস্তীর্ণ ফসলের মাঠ।

স্থানীয় কৃষকরা জানান, গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রুস্তমপুর, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, মধ্য জাফলং, গোয়াইনঘাট সদর ও পূর্ব আলীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। ঢলে তলিয়ে যায় এসব এলাকার রাস্তাঘাট।

জাফলং বাজার, রাধানগর বাজার, লন্ডনি বাজার, বাংলাবাজার ও নতুন বাজারসহ উপজেলার কয়েকটি হাটবাজার এবং এসব এলাকার কিছু ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ে।