উখিয়ায় ১৩৬ রোহিঙ্গা আটক

উখিয়ায় ১৩৬ রোহিঙ্গা আটক

ছবি: সংগৃহীত

নিজ নিজ ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরার সময় কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ।