বিএনপিকে নির্বাচনে আনার আহ্বান মোমেনের

বিএনপিকে নির্বাচনে আনার আহ্বান মোমেনের

ছবি: সংগৃহীত

বিএনপিকে নির্বাচনে আনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন ব্লিঙ্কেন।

জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক বাহিনী থেকে জন্ম নেওয়া দলটি ছাড়া সব দল নির্বাচনে আসে। তাদের নির্বাচনে আনা একটি চ্যালেঞ্জ। তাদের ভোটে নিয়ে আসুন।