ইবির ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ইফতার অনুষ্ঠান

ইবির ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ইফতার অনুষ্ঠান

ইবির ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ইফতার অনুষ্ঠান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এম. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী কক্ষে এর আয়োজন করে বিভাগটি।  

বিভাগের সভাপতি সাহিদা আখতার আশার সভাপতিত্বে এ সময় বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা, মেহেদী হাসান, উপ-রেজিস্ট্রার এনামুল হকসহ বিভাগের চার ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ.স. ম. শোয়াইব আহমেদ রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন। এসময় ভ্যানচালক, দারোয়ান ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই বিভাগের পক্ষ থেকে এত সুন্দর আয়োজন আমার খুবই ভালো লেগেছে। স্যার, ম্যাম ও সিনিয়র ভাইয়া-আপুদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। আমদের নবীনদের জন্য এটি অন্যরকম একটি পাওয়া ছিল। সবাইকে পেয়ে পরিবারের সাথে ইফতার করতে না পারার অভাব পূরণ হয়েছে। 

বিভাগের সভাপতি সাহিদা আখতার আশা, বিভাগের সকল ধর্মের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সাম্যের বাণী পৌঁছে দিতে আজকের ইফতার মাহফিলের আয়োজন। শান্তিপূর্ণভাবে সুন্দর একটি সময় কেটেছে। ইফতারের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা সাধ্যমতো ক্যাম্পাসের দারোয়ান ও ভ্যানচালকদের মাঝে ইফতার বিতরণ করেছি।