ঈদের তিন দিন আগে-পরে ফেরিতে ট্রাক পারাপার বন্ধ: যাত্রী সুবিধায় চলবে ২১টি ফেরি

ঈদের তিন দিন আগে-পরে ফেরিতে ট্রাক পারাপার বন্ধ: যাত্রী সুবিধায় চলবে ২১টি ফেরি

ফাইল ছবি

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যুক্ত হবে আরও দুইটি নতুন ফেরি। এ নৌরুটে এবার মোট চলবে ২১টি ফেরি। ২১টি ফেরি চলাচল করায় যাত্রীরা অনায়াসে নদী পারাপার হবেন।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে ট্রাক পারাপার বন্ধ থাকবে বলেও জানা গেছে।

বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে মোট ১৯টি ফেরি চলাচল করছে বলে দাবি ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর ঈদে ২১টি ফেরি নিয়মিত চলাচল করলে যাত্রীরা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।

সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের লক্ষ্যে সমন্বয় সভায় এ কথা জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।