যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর বিষয়ে এক সংবাদ সম্মেলন

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর বিষয়ে এক সংবাদ সম্মেলন

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর বিষয়ে এক সংবাদ সম্মেলন

ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারা দেশে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে এক সংবাদ সম্মেলন যশোরে অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মুজিব বর্ষে ’বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান আছে। আশ্রায়ন -২ প্রকল্প থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশে এ পর্যায়ে ৩২ হাজার ৯০৪ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। আগামীকাল যশোর জেলায় এ পর্যায়ে ৩১৮ টি ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন,আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় যশোর জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১১৮১ জন ’ক’ শ্রেণীর ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি সহ ঘর প্রদান করা হয়েছে। এছাড়া এ জেলায় তৃতীয় পর্যায়ে ৬১০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্ণবাসনের লক্ষে গৃহ নির্মান কার্যক্রম চলমান আছে। প্রতিটি ঘর নির্মানের জন্য ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ।

সিঙ্ক ঃ তমিজুল ইসলাম খান,জেলা প্রশাসক,যশোর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।