বিশ্ব
ইউরোপের ৮৫ কূটনীতিবিদকে বহিষ্কার করেছে রাশিয়া
ফাইল ছবি
ইউরোপের বেশ কয়েকটি দেশের কূটনীতিবিদদের বহিষ্কার করেছে রাশিয়া। ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ জন কূটনৈতিক কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
বুধবার ইউরোপের দেশগুলো থেকে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।