গৌরীপুরে ইউনিয়ন পরিষদে দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, নিহত ১

গৌরীপুরে ইউনিয়ন পরিষদে দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, নিহত ১

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে অবস্থিত অচিন্তপুর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সন্ধ্যায় দুদল গ্রামবাসীর মধ্যে হামলা, ভাঙচুর, সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

চিকিৎসাধীন অবস্থায় খান্দার গ্রামের মৃত জাফর আলীর পুত্র আবুল কালাম (৬০) মারা যান। নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার। সংঘর্ষের সময় ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয়।