হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন

হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখান থেকে আগুন কামাইছড়া পাহাড়ে লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কে কামাইছড়া পাহাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।