ময়মনসিংহের চরাঞ্চলে ডা. শুভ হাসপাতালে বিনামূল্যে ৬ হাজার মানুষের ফ্রি মেডিকেল ক্যাম্প
ময়মনসিংহের চরাঞ্চলে ডা. শুভ হাসপাতালে বিনামূল্যে ৬ হাজার মানুষের ফ্রি মেডিকেল ক্যাম্প
ময়মনসিংহের চরাঞ্চলে নির্মানাধীন বিশেষায়িত ডা. শুভ হাসপাতালে প্রায় ৬ হাজার মানুষকে বিনামূল্যে পরীক্ষাসহ নানা রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের পুত্র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র উদ্যোগে শনিবার দিনভর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সহধর্মিনী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার শেফালি কার্যক্রমের উদ্বোধন করেন । মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, ডায়াবেটিক, নিউরো, কিডনি, গাইনী, শিশু ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞগণসহ ৬০ জন চিকিৎসক চরা লের প্রায় ৬ হাজার রোগিদের বিনামূল্যে পরীক্ষা চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, জেলা যুবলীগের আইন বিষযক সম্পাদক এডভোকেট তাজুল ইসলাম খোকন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভুইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন বাচ্চু, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ,ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল, চর নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন, খাগডহর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নু, বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তোতা, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান, মহানগর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেবাশীষ মন্ডল, মহানগর স্বেচ্ছা সেবক লীগের সাবেক আহবায়ক মোফাখারুল ইসলাম খোকন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জামান রবিনসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত জানান, আমার মরহুম ছোট ভাইয়ের নামে সরকারিভাবে নির্মানাধীন ৫০ শয্যার বিশেষায়িত ডা. শুভ হাসপাতালটি চালু হলে দূর্গম চরা লবাসীর সুচিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, প্রয়োজনীয় জনবলসহ হাসপাতালটি চালু না হওয়া পর্যন্ত চরা লবাসীর সুচিকিৎসায় আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আরো ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। করা হবে। তিনি চরা লের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।