ইসলাম
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত
সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) নোয়াখালী জেলার নুরুল আমিন (৬৪) পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। নুরুল আমিনের পাসপোর্ট নম্বর ইএফ ০৭৫৮০০৬।
চলতি বছরে এটি সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর দ্বিতীয় মৃত্যু। এর আগে, গত ১১ জুন মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামে চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী মক্কায় মারা যান।