করোনায় আরো ২ জনের মৃত্যু

করোনায় আরো ২ জনের মৃত্যু

করোনায় আরো ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের।ফলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৩ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ১০০ জনে।
শনিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ।