ইবিতে 'মহাভারতের দর্শন' শীর্ষক আলোচনাচক্র
ইবিতে 'মহাভারতের দর্শন' শীর্ষক আলোচনাচক্র
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র ও রাজনীতি' শীর্ষক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে আলোচনাচক্রে প্রধান আলোচক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দর্শণ বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. শামিম আহমেদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের প্রফেসর ড. সেলিম তোহা, বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, প্রফেসর ড. নাসরিন আক্তার, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. রবিউল হোসেন, প্রফেসর ড. শেখ রেজাউল করিম, প্রফেসর ড. বাকী বিল্লাহ, প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী, প্রফেসর ড. তপন কুমার রায়, এসোসিয়েট প্রফেসর ড. সাইফুজ জামান ও রোজী আহমেদসহ বাংলা বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনাচক্রে প্রধান আলোচক মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র, রাজনীতি এবং সাহিত্যিক ও ঐতিহাসিক মূল্যায়ন তুলে ধরেন। এ ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।