বিএনপি নেতাদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।রোববার সকাল ১০টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা ও বিএনপি'র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের হামলা এবং গতকাল বনানীতে বিএনপি নেতা তাবিথ আউয়াল ও কুমিল্লায় বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উপর হামলার বিষয়টি বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়।