করোনায় মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে

করোনায় মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৮১ হাজার ২২৮ জন।

আর আক্রান্ত হয়েছে ৬৩ কোটি ২৪ লাখ ৩৮ হাজার ৮২ জন।

সুস্থ হয়েছে ৬১ কোটি ১১ লাখ ৮৯ হাজার ২৫৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫৩৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৯২ হাজার ৬০৬ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৭৯৭ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯৫৩ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৬০৫ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৩৭ জনের।

এছাড়া আক্রান্তে চতুর্থ স্থানে উঠে এসেছে জার্মানি। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫১ লাখ ৭২ হাজার ৬৯৩ জন। আর মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৮২ জন।

ব্রাজিল আছে আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৮ লাখ ৮২ হাজার ১৭৪ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৫৮১ জনের।