নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোরে জাতীয় শিক্ষক দিবস পালিত
ছবি- নিউজজোন বিডি
যশোর প্রতিনিধি:‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আজ সকাল ১০টায় যশোর টাউন হল ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীব। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা এটিএম গোলাম আজম সহ জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুল তলায় বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্ত‹বক অর্পন করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।