জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
প্রতীকী ছবি
শক্তিশালী দুই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। যার মাত্রা ছিল ৬ দশমিক ১ পর্যন্ত। রোববার সকালে ভূমিকম্প দুটি ইন্দোনেশিয়ার কেপুলুয়ান বাতুতে আঘাত হানে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এর কিছু সময় পর ওই একই এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৮।
সংস্থাটি আরো জানায়, প্রথম ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৪৩ কিলোমিটার (২৬.৭২ মাইল), দ্বিতীয়টির ৪০ কিলোমিটার (২৪.৮৫ মাইল)।
সূত্র : রয়েটার্স