কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

যশোরের কেশবপুরে ট্রেকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলাগাছি-চুকনগর সড়কের সুফলাকাঠি মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হচ্ছেন- উপজেলার পাজিয়া ইউনিয়নের পাজিয়া গ্রামের দীপক মন্ডলের ছেলে সাগর মন্ডল (২২) ও সাবেক ইউপি মেম্বার আকবর হোসেনের ছেলে রাজু আহমেদ (২৬)।

কেশবপুর থানার ওসি মফিজুর রহমান জানান, সন্ধ্যায় কলাগাছি-চুকনগর সড়কের সুফলাকাঠি ইউনিয়নের সুফলাকাটি মোড়ে এ ঘটনা ঘটে। স্যালোমেশিন চালিত পরিবহন ট্রেকারের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন।

তাদের মধ্যে রাজু আহমেদের ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং দীপক মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।