মেহেরপুরে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে আম গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৫) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে আম গাছের শুকনা ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম হিন্দা গ্রামের ছহিরউদ্দীনের ছেলে ও হিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, রান্নার জন্য বাড়ির পাশের আম গাছ থেকে শুকনা ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লায়লা আফরোজ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাবার পূর্বেই হাসিবুলের মৃতু হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।