দলের মোট রান সংগ্রহের অর্ধেকেরও বেশি করেছেন শান্ত

দলের মোট রান সংগ্রহের অর্ধেকেরও বেশি করেছেন শান্ত

ছবিঃ সংগৃহীত।

লড়াই যা করার, নাজমুল হোসেন শান্তই করেছেন। পাল্লেকেলেতে এর বাইরে শ্রীলঙ্কার দাপুটে বোলিং পারফরম্যান্সের জবাব দিতে পারেননি আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। টসে জিতে ব্যাটিং নিয়ে ১৬৪ রানেই থেমে গেছে বাংলাদেশ, শান্ত একাই করেছেন ৮৯ রান। 

১১ রানের জন্য সেঞ্চুরি পেলেন না শান্ত। তিকশানার দুর্দান্ত এক ডেলিভারিতে শেষ হলো শান্তর ৮৯ রানের ইনিংস। রাউন্ড দ্য উইকেট থেকে করা ক্যারম বলটি ঢুকছিল ভেতরের দিকে, ব্যাট ও প্যাডের মধ্যে থাকা গ্যাপ গলে সেটি ভেঙেছে স্টাম্প। সেঞ্চুরি থেকে ১১ রান দূরেই থামতে হলো শান্তকে। 

৩৬ রানে ৩ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়ের সঙ্গে নাজমুলের জুটিতে উঠেছিল ৫৯ রান। কিন্তু এরপর আর কোনো জুটি বড় হয়নি। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ বা মেহেদী হাসান সে অর্থে সঙ্গে দিতে পারেননি নাজমুলকে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে নাজমুল ফেরার পর বাংলাদেশও টেকেনি আর কিছুক্ষণ। 

এ ম্যাচের আগে থেকে চোটের কারণে শ্রীলঙ্কার বোলিং লাইনআপ দুর্বল হয়ে পড়েছে, এমন আলোচনা ছিল। কিন্তু সেটির সামনেই দাঁড়াতে পারল না বাংলাদেশের ব্যাটিং।