উত্তর গাজা থেকে সরে যাওয়ার সময় ফিলিস্তিনি গাড়িবহরে হামলা
উত্তর গাজা থেকে সরে যাওয়ার সময় ফিলিস্তিনি গাড়িবহরে হামলা
গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে সরে যাওয়ার সময় ফিলিস্তিনি একটি গাড়িবহরে হামলার খবর প্রথম প্রকাশিত হয় শুক্রবার সন্ধ্যায়। ঐ হামলায় নিহতদের একটা বড় অংশ শিশু ও নারী।ঘটনাস্থলের ভিডিওতে উঠে আসে হামলার ভয়াবহতা।
বিবিসি নিশ্চিত হয়েছে যে হামলার ঘটনাটি ঘটে সালাহ আল-দিন সড়কে। যে দুটি সড়ক দিয়ে উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল, এটি তার একটি।
ভিডিও ফুটেজে অন্তত ১২টি মরদেহ দেখা যায়, যার অধিকাংশই শিশু ও নারীদের। শিশুদের কারো কারো বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে যে ভিডিওটি স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার কাছাকাছি সময়ের।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ঐ হামলায় ৭০ জন মারা গেছে। তারা বলছে ইসরায়েল এই হামলা চালিয়েছে।ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, আইডিএফ বলছে যে তাদের শত্রুরা বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণে চলে যেতে বাধা দিচ্ছে।
সূত্র : বিবিসি