নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে : চুন্নু

নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে : চুন্নু

নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে : চুন্নু

নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারে বলে মনে করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জাপা মহাসচিব এ বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, কেন্দ্রে যদি ভোটার আসতে পারে। তাহলে আমার মনে হয় তিন শ’ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতেও পারি। আশা করি, যদি পাই আমাদের অনেকেরই দেশ চালানোর যোগ্যতা আছে। অনেকে মন্ত্রী ছিলেন, তাদের অভিজ্ঞতা আছে। আমরা দেশে সুশাসন দিতে পারব।

তিনি বলেন, রওশন এরশাদ নির্বাচন করতে চান। তার সাথে আমার ফোনে কথা হয়েছে। মনোনয়ন ফরম নিতে তার লোক পাঠানোর কথা। কিন্তু কেউ আসেননি। রওশন এরশাদ জাতীয় পার্টি থেকে নির্বাচন করলে তাকে সবধরনের সহায়তা করা হবে উল্লেখ করে চুন্নু বলেন, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র।

রাজনীতিবিদরা গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উদ্ধৃতি তুলে ধরে জাপার অবস্থান ও কোনো চাপে পড়ে জাপা নির্বাচনে এসেছে কি না- এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, যে এখন বলছে, সেও দুইদিন পরে আসে কি না, এইগুলো রাজনৈতিক কথাবার্তা। আমাদের কেউ কিনে নাই। টাকা পয়সাও দেয় নাই। দিলে তো ভালো হতো।

তিনি বলেন, জাতীয় পার্টি একটা বড় দল। তার নিজস্ব রাজনীতি আছে। নিজস্ব কৌশল আছে। কৌশল অনুযায়ী ভোটে যাবে বা না যাবে তা দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়ার মতো স্বাধীনতা আছে। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেইনি। অনেক তর্ক-বিতর্ক করে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি।

গত ২০ নভেম্বর নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন।