ব্যারিস্টার সুমন ও কাশফিয়া একাদশ বাংলাবান্ধার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ব্যারিস্টার সুমন ও কাশফিয়া একাদশ বাংলাবান্ধার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও কাশফিয়া একাদশ বাংলাবান্ধা ক্লাবের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার তেঁতুলিয়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমি ও তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের কাশফিয়া একাদশের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন - পঞ্চগড়: ১ আসনের এমপি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ও সৈয়দপুর: ৪ আসনের এমপি সিদ্দিকুর রহমান,পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নিজামুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মণ্ডল প্রমুখ।

খেলায় ১-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জয় লাভ করে। পরে উপস্থিত অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।