ঝিঙে দিয়ে ভাগনা মাছের রসা

ঝিঙে দিয়ে ভাগনা মাছের রসা

ছবি: সংগৃহীত

বসন্তের এই খামখেয়ালি আবহাওয়াতে নাজেহাল মানুষ। কখনও রোদ তো কখনও বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়ছে বাইরের তাপমাত্রা।গরমের দিনে এমন হালকা খাবার খেলে হজম ভাল হবে আর পেটও ঠান্ডা থাকবে।

আমারা পুষ্টিকর সব্জির কথা ভাবলে, সাধারণ ভাবে ঝিঙের কথা মাথায় আসে না। কিন্তু ঝিঙের এমন সব খাদ্যগুণ রয়েছে যা শুনলে চমকে যেতে হয়। এই আবহাওয়ায়  ঝিঙের তরকারি আমাদের শরীররে জন্য উপকারি। স্বাদে খুব একটা আকর্ষণীয় না হলেও ঝিঙে ওজন কমাতে, চোখ ভাল রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বেশ কার্যকরী।

অন্যদিকে আমাদের দেশে নদী, হাওর থেকে এসময় ভাগনা মাছ অনেক পাওয়া যায়। ভাগনা মাছ কাপর্জাতীয় মাছ। ভাগনা মাছটি আকারে ৩০ সেমি এবং ওজনে প্রায় ৫০০ গ্রাম পযর্ন্ত হয়। এ ভাগনা মাছ খেতে খুব সুস্বাদু এবং স্বাস্থের জন্য উপকারি। তবে চলুন আজ আমরা জেনে নেই কিভাবে ঝিঙে দিয়ে ভাগনা মাছের রসা তৈরি করবেন।
উপকরণ :ভাগনা মাছ ৪ পিস,ঝিঙে  ৫০০ গ্রাম, আলু ২ টা,কাঁচা মরিচ  ৫-৬ টা,ধনেপাতা  কুচি  ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং  ধনিয়া গুড়া ১ চা চামচ করে, লবণ, চিনি স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ।

প্রণালী :মাছ কেটে ধুয়ে নিন। পরে  মাছ, নুন,হলুদ, লেবুর রস মাখিয়ে রাখুন ১০ মিনিট। পরে ফ্রাইপ্যানে তেল গরম হলে মাছ সোনালী করে এপিঠ ওপিঠ  করে ভেজে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি সামান্য ভেজে অল্প পানি দিয়ে আদা ও রসুন বাটা,হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুড়া, লবণ দিয়ে কষিয়ে আলু দিয়ে ৫ মিনিট রান্না করুন। পরে ঝিঙে দিয়ে রান্না করুন পানি ছাড়া ,ঝিঙেতে যে উঠবে ,সেই ঝোলে ভাজা মাছ,কাচা মরিচ ,জিরা গুড়া,ধনেপাতা কুচি দিয়ে রান্না করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে ভাগনা মাছের রসা।