ব্রাহ্মণবাড়িয়ায় ১০ ঘর পুড়ে ছাই
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি দল এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গজারিয়া গ্রামের আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ঘটনার সূত্রপাত। মিটারটি শর্টসার্কিটে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের দু'টি দল এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা পাওয়া গেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিরূপণের কাজ চলছে।