জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শুক্রবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আয়-ব্যয় ও লাভ-লোকসানের হিসাব প্রকাশ এবং জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানান।
মানববন্ধনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, অপচয়, অদক্ষতা ও অস্বচ্ছ ব্যবস্থাপনার দায় সাধারণ মানুষের ওপর চাপানো গ্রহণযোগ্য নয়।