জনতার দলের শ্রমিক জনতার দলের আত্মপ্রকাশ
ফাইল ছবি
জনতার শ্রমিক দলের আদর্শ, দেশের স্বার্থ, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে স্বাগত জানাতে শ্রমিক জনতার দলের আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এক অনুষ্ঠানে বক্তব্য দেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) জাকির হোসেন, মহাসচিব মো. আজম খান, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মেজর (অব.) লেফটেন্যান্ট কর্নেল এইচ খান এবং শ্রমিক জনতার দলের সভাপতি মো. আব্দুল বারিক।
এছাড়া শ্রমিক জনতার দলের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিয়া পারভীন।
বক্তারা বলেন, শ্রমিক দলের দলীয় আদর্শ, দেশের স্বার্থ, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করে দেশব্যাপী সদস্য সংগ্রহ এবং নতুন কর্মী-সমর্থকদের দলে ভেড়ানোর কার্যক্রম জোরদার করা হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা, ন্যায্যতা ও রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্পষ্ট সাংগঠনিক অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শ্রমিক বিভক্ত নয়, ঐক্যবদ্ধ হবে।
তারা বলেন, শ্রমিককে নির্ভরশীল নয়, অধিকার সচেতন করতে হবে। শ্রমিকের কণ্ঠকে শুধু রাজপথে নয়, নীতিনির্ধারণের জায়গাতেও পৌঁছে দিতে হবে। ঐক্য, সংগ্রাম, ইনসাফ, মর্যাদা শ্রমিকের পাশে কথায় নয়, কাজে। শ্রমিক জনতার দল জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ, শ্রমিক জনতার দল জিন্দাবাদ।
শ্রমিক জনতার দলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রনি।