আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা-১২ আসনে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা-১২ আসনে বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান আওয়ামী নৈরাজ্য, বিশৃঙ্খলা ও চক্রান্তের প্রতিবাদে ঢাকা-১২ আসনের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও সর্বস্তরের সমর্থকদের নিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ​সাইফুল আলম নীরবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

সাইফুল আলম নীরব বলেন, ​আমাদের দেশ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ গভীর ষড়যন্ত্রের মুখে। দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হবে। সকল প্রকার সরকারবিরোধী চক্রান্ত প্রতিহত করতে আমাদের যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ​রাজপথের লড়াইয়ে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও দেশের মানুষের অধিকার রক্ষায় চিরকাল থাকব, ইনশাআল্লাহ।