ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না : ডিএনসিসি প্রশাসক

ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না : ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাত নাগরিকদের নিরাপদে পথ চলাচলের জন্য, ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। 

রবিবার মিরপুর-১০ ফলপট্টিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানকালে এ কথা বলেন।

এ সময় মিরপুর ১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনাকারীদের তাদের দোকানসহ জিনিসপত্র নিয়ে সরে যাওয়ার নির্দেশনা হয়।

ডিএনসিসি প্রশাসক বলেন, আবার যদি বসে তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রশাসকের পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে মিরপুর-১০ এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।