নাম-ছবি ব্যবহার করায় ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি অভিনেত্রীর

নাম-ছবি ব্যবহার করায় ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি অভিনেত্রীর

ছবিঃ সংগৃহিত।

অনুমতি ছাড়াই নাম, ছবি এবং ভিডিও ব্যবহার করায় ৭ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করেছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সমাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন উর্বশী এবং তার টিম।

তার দাবি, নাম, ছবি এবং ভিডিও ব্যবহার করে ব্যবসা করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ‘এআই’ সংস্থা। যদিও সংস্থাটির নাম প্রকাশ্যে আনেনি উর্বশীর টিম।

সেখানেই জানানো হয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হচ্ছে। ক্ষতিপূরণের অংকও নাকি কম নয়, প্রাথমিক ভাবে ৭০০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। উর্বশীর টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনও অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহারকে কেন্দ্র করে সংস্থাটির ব্যবসার মূল্য কয়েকশো কোটি টাকা নয়, কয়েকশো কোটি ডলারে পৌঁছেছে বলে দাবি তাদের।

বিবৃতিতে সংস্থাটির উদ্দেশ্যে বেশ কড়া বার্তাও দেওয়া হয়েছে।

এই ঘটনাকে ঘিরে আরও একটি প্রশ্ন সামনে এসেছে- এআইয়ের যুগে কোনও তারকার মুখ, নাম বা পুরনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি হলে তার অধিকার কার? প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে সেই অধিকার নিয়েও তৈরি হচ্ছে নতুন আইনি জটিলতা।

প্রসঙ্গত, অভিনেত্রীকে সম্প্রতি ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। তার আগে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এও অভিনয় করেছিলেন তিনি।